৬ মে ২০২৬

সৌদি আরবে এক দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৌদি আরবে এক দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রবিবার (৩ আগস্ট) দুবাই থেকে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। উপসাগরীয় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২ আগস্ট) নাজরানে সোমালিয়ার চার জন এবং ইথিওপিয়ার তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ ছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের। সৌদি আরব চলতি বছরে এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে ১৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় মাদক-সংক্রান্ত মামলায়। ২০২৪ সালে দেশটিতে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এ বছর মৃত্যুদণ্ড কার্যকরের যে হার, তাতে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি