৮ মে ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৬ জুন) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৬ জুন (রবিবার) দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই জিলহজ মাসের প্রথম দিন হবে শুক্রবার (৭ জুন)। এর ফলে আরাফাহ দিবস পালিত হবে ১৫ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন হবে ১৬ জুন। ইসলামি ক্যালেন্ডার অনুসারে, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। আরাফাহর দিনে মক্কায় আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের জন্য সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।   আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী। মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমান জানিয়েছে, দেশটির আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। ফলে ৮ জুন (শনিবার) হবে জিলহজ মাসের প্রথম দিন। এই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে ১৭ জুন, সোমবার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি