সৌদি আরবে ২২ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গত এক সপ্তাহে সৌদি আরবে ২২ হাজার ২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর সৌদি গেজেট
এদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করায় ৪ হাজার ৬৬৫ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের জেরে আরও ৪ হাজার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া সৌদি থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্যদেশে প্রবেশের চেষ্টাকালে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা এবং আশ্রয় দেয় তাহলে তার অন্তত ১৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ সৌদি রিয়াল জরিমানা বিধান রয়েছে। এছাড়া তার যানবাহনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি