৮ মে ২০২৬

সৌদি আরব ও আমিরাত ২২৫ কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৌদি আরব ও আমিরাত ২২৫ কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন করে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে ২২০ এআইএম-নাইন এক্স ব্লক-টু সাইড উইন্ডার ট্যাকটিক্যাল মিসাইল এবং ২৫ কোটি ১৮ লাখ ডলার মূল্যের সংশ্লিষ্ট সরঞ্জাম। প্রায় একই ধরনের অস্ত্র আরব আমিরাতের কাছেও বিক্রি করবে দেশটি। এদিকে আমেরিকা ২৫০৩ এজিএম-১১৪আর-থ্রি হেলফায়ার-টু ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বিক্রয়ও অনুমোদন করেছে। পেন্টাগন বলেছে, "প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তি সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যত হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াবে। এ ছাড়া মার্কিন বাহিনী ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর হাতে থাকা সিস্টেমগুলোর সঙ্গেও আন্তঃকার্যক্ষমতা উন্নত করবে।" এই অনুমোদনের বিষয়টি এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে যখন সামরিক উত্তেজনা চরমে। এমনকি যেকোনো সময় ভয়াবহ যুদ্ধও শুরু হতে পারে। আশংকা করা হচ্ছে আগামীয়ে ইরান-ইসরায়েল সংঘাত শুরুর কথা মাথায় রেখেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে নতুন করে এসব অস্ত্র কিনতে যাচ্ছে। আল আরাবিয়া বলছে, দেশ দুটির সঙ্গে উচ্চ ক্ষমতার বিস্ফোরক অ্যান্টি-ট্যাঙ্ক ট্রেসার কার্তুজ, সেইসাথে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, হাউইটজার, মেশিনগান এবং গোলাবারুদ বিক্রিরও চুক্তি হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি