২১ জুন ২০২৬

ক্যালিফোর্নিয়া জুরির রায়

সোশ্যাল মিডিয়া ক্ষতির জন্য মেটা ও গুগল দায়ী, ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম
সোশ্যাল মিডিয়া ক্ষতির জন্য মেটা ও গুগল দায়ী, ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

সৃষ্ট মানসিক ক্ষতির জন্য মেটা ও গুগল দায়ী

ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি জুরি রায়ে বলেছে, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার থেকে সৃষ্ট মানসিক ক্ষতির জন্য মেটা ও গুগল আংশিকভাবে দায়ী। এক তরুণীর বিষণ্নতা ও উদ্বেগের জন্য প্রতিষ্ঠান দুটিকে মোট ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রায় অনুযায়ী, ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৩ মিলিয়ন ডলার শাস্তিমূলক জরিমানা দিতে হবে, যার ৭০ শতাংশ বহন করবে মেটা।
জুরিরা মনে করেছেন, মতো প্ল্যাটফর্মগুলো শিশু ও কিশোরদের আকৃষ্ট রাখতে ইচ্ছাকৃতভাবে আসক্তিমূলকভাবে ডিজাইন করা হয়েছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
জুরিরা মনে করেন,মেটা ও গুগলের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে শিশু ও কিশোররা আসক্ত হয়ে পড়ে—তাদের মানসিক সুস্থতার প্রতি যথাযথ গুরুত্ব না দিয়েই।

data-broker

কেজিএম নামে পরিচিত ভুক্ত ভোগী জানান, তিনি শৈশব থেকেই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েন, যা তার মানসিক সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। দীর্ঘ শুনানির পর জুরি ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং অতিরিক্ত ৩ মিলিয়ন ডলার শাস্তিমূলক জরিমানার সুপারিশ করে।
জুরিরা আরও বলেন, কোম্পানিগুলো জানত যে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে, তবুও তারা যথাযথ সতর্কতা বা সুরক্ষা নিশ্চিত করেনি। ক্ষতির জন্য মেটাকে ৭০ শতাংশ এবং ইউটিউবকে ৩০ শতাংশ দায়ী করা হয়েছে।
এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এটি ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে চলমান হাজারো মামলার ওপর প্রভাব ফেলতে পারে।
তবে মেটা ও ইউটিউব রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে জানিয়েছে, তারা আইনি পদক্ষেপ বিশেষ করে আপিল বিবেচনা করছে।
এই রায়কে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে, কারণ প্রথমবারের মতো কোনো জুরি সোশ্যাল মিডিয়াকে 'ত্রুটিপূর্ণ পণ্য' হিসেবে বিবেচনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভবিষ্যতে প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে চলমান হাজারো মামলার ওপর প্রভাব ফেলতে পারে।
তবে মেটা ও গুগল রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে এবং তারা দাবি করেছে, মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয়, যা কোনো একক প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে না।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি