১৮ জুন ২০২৬

সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা-নিকের অন্তরঙ্গ ছবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা-নিকের অন্তরঙ্গ ছবি

বাংলাপ্রেস ডেস্ক,ঢাকা: বলিউডে এখন বিয়ের মরসুম। দীপিকা-রণবীরের পর এবার পিগি চপসের বিয়ে। প্রিয়াঙ্কা চোপড়া ভারতে চলে এসেছেন তাঁর বিয়ের জন্য। দু’দিন আগেই হাজির হয়েছেন তাঁর হবু বর নিক জোন্স। প্রিয়ঙ্কা নিজেদের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে তাঁকে ভারতে স্বাগতম জানিয়েছেন। সেই পোস্টে নিককে ‘বেবি’ বলে সম্বোধন করছেন তিনি।

বিয়ের ব্যস্ততার মাঝেও প্রিয়ঙ্কা চোপড়া নিজের শ্যুটিংও সেরে ফেলছেন দিল্লিতে। তবে তাঁর ইনস্টা পোস্ট দেখলেই বোঝা যায়, নিকের প্রতি তাঁর ভালবাসা কত গভীর। আর সেই ভালবাসা প্রকাশে এতটুকু কার্পণ্য করেন না তিনি। অনেক নেটিজেনই তা নিয়ে নায়িকাকে ট্রোল করেন। প্রিয়ঙ্কার মা-ও তাঁর হবু জামাইকে নিয়ে বেশ উৎসাহিত। এবং নিকের প্রায় প্রতিটি ছবিতেই তাঁকে ‘ডুড’, ‘হ্যান্ডসাম ’ এমন নানা কমেন্ট করে থাকেন। তাই বলাই যায়, নিকের হবু শাশুড়ি মধু চোপড়া বেশ আধুনিক। সোশ্যাল মিডিয়ায় মধুমালতী নামে রয়েছেন মধু চোপড়া।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে তাঁদের বিয়ে হবে। এই মুহূর্তে তাঁরা সকলেই দিল্লিতে রয়েছেন। বিয়ের প্রস্তুতি তুঙ্গে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি