৫ মে ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শ্রাবন্তীর অন্তরঙ্গ ছবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শ্রাবন্তীর অন্তরঙ্গ ছবি

বাংলাপ্রেস ডেস্ক: অন্তরঙ্গ রোশন-শ্রাবন্তী। রোশন পরেছেন লাল রঙের বডি হাগিং শার্ট আর শ্রাবন্তীর গায়ে ফ্লোরাল টপ। পিছনে নীল সমুদ্র। সময় গিয়েছে থমকে। রোশন-শ্রাবন্তীর এই ছবিই আপাতত টক অব দ্য টাউন।

ছবিটি শেয়ার করেছেন রোশন নিজেই। খেয়াল করলেই দেখা যায়, ক্যাপশনে লেখা, ‘পটায়া মে হি পটায়া।’ ব্যাপারটা কী? ভ্যালেন্টাইন্স ডে’তেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। এরই মধ্যে পটায়া পাড়ি দিলেন নাকি?

আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসতে হাসতে বলেন, “না না, আমি তো এখন উত্তরবঙ্গে। কৌশিক দা’র ছবির শুটিংয়ে ব্যস্ত। এটা অনেক আগের ছবি। আইফোনে ব্যাকআপ দেখাল। ওটাই শেয়ার করেছে।”

কবে গেলেন পটায়া? ‘‘আরে এটা রোশনের সঙ্গে বিয়ের আগের ছবি।বিয়ের আগেই একবার গিয়েছিলাম ঘুরতে। তখন তো কাউকে বলা যায়নি।এখন আস্তে আস্তে ফাঁস হচ্ছে।’’ বলেই এক চোট হাসলেন তিনি।

তবে রোশন-শ্রাবন্তীর ওই ছবি যে ফ্যানেদের বেশ মনে ধরেছে, তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়।

রোশনের সঙ্গে গত বছর এপ্রিলে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। এ বছর বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু সময় বার করতে পারেননি তিনি। পেশাদারিত্বের খাতিরে সারা দিন ব্যস্ত থাকতে হয়েছে শুটিং সেটেই। তাতে প্রথমে মন খারাপ হলেও ক্ষোভ নেই তাঁর। বলেছিলেন, “প্রেমের আবার আলাদা দিন হয় নাকি? আমাদের কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে।”

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি