৫ মে ২০২৬

সোনার পায়েল উপহার দিলেন পরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সোনার পায়েল উপহার দিলেন পরী
বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা রাজ রিপা অভিনয় করেছেন ‘মুক্তি’ নামের একটি সিনেমায়। এছাড়াও তাকে দেখা গেছে ‘পোড়ামন ২’-এ। তরুণ এই নায়িকা সম্প্রতি পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে শাহবাগে দাঁড়িয়েছিলেন। সেখানে পরীমনিকে ‘বড় বোন’ বলে সম্বোধন করেন এই অভিনেত্রী। এদিকে, অবশেষে ২৭ দিনের কারাবন্দীর পর বনানীর বাসায় ফিরেছেন বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরী। আর পরীর সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন অনেকেই। অভিনেত্রী রাজ রিপাও গেছেন গত বৃহস্পতিবার। সেখানে পরীর ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘পরীমনি আপুকে আমি আগে শুধু নামে চিনতাম। তার সঙ্গে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, তাকে আমি সামনাসামনি অভিনন্দন জানাব বা শুভেচ্ছা জানাব।’ রাজ রিপা আরও বলেন, ‘একটা মানুষ এত সুইট হয় কীভাবে! তার কথা, আপ্যায়ন থেকে শুরু করে, আমি তার বাসায় গিয়েছি, তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’ রিপাকে উদ্দেশ করে সেদিন পরীমনি বলেছিলেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন’। এ কথা বলে নিজের এক পা থেকে সোনার পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন।’ বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি