৪ মে ২০২৬

সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন মুসলিম চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৪০ পিএম
সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন মুসলিম চৌধুরী

মোহাম্মদ মুসলিম চৌধুরী।

বাংলাপ্রেস ডেস্ক:   রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. তৌহিদ সামাদ পদত্যাগ করেছেন।

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তারা জানান, উভয় কর্মকর্তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এছাড়া, সোমবার সকালে বাংলাদেশ ইন্সুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি (ইডরা) চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগ করেছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজী হননি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি