৮ মে ২০২৬

সোমনাথ সাহার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সোমনাথ সাহার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধি: আজ ২৬ মার্চ, ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দিবসটি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ২৬ মার্চ ) সকাল ১০ ঘটিকার সময় বিজয় একাত্তর , প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে জীবন বিসর্জনকারী বীর শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।   এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, মহিলা আওয়ামীলীগের আহবায়ক শিউলী চৌধুরী, মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি, সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস, রামগোপালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনজুয়ারা বেগম, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, আব্দুর রউফ মুস্তাকীম, যুবলীগ নেতা শ্যামল চন্দ্র সরকার, কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুল ইসলাম শুভ, মহিলা আওয়ামীলীগের সদস্য আবেদা বেগম, পূজা রায়, রওশন আরা বেগম সহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি