৬ মে ২০২৬

সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস

বাংলাপ্রেস ডেস্ক: পোশাক শ্রমিকদের ঈদ বোনাস আগামী সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করা হবে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে। বাকি অর্ধেক যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে। তবে তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতের বোনাস আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যেই পরিশোধ করতে হবে।

আজ সরকার, মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর বিজয়নগরে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমপ্রতিমন্ত্রী বেগন মুন্নু জান সুফিয়ান। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

পি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি