৮ মে ২০২৬

সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে আগামী ১১ নভেম্বর সোমবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আগামী ১৩ ও ১৬ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শনিবারের পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়। আগামী ১২ ও ১৪ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়াবিদেরা বলছেন, আজ শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের আটটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সাগরে বুলবুলের বেগ আরও বেশি। আজ সকাল সাড়ে নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি