সোমবারে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এই সচিব সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৮৭ জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন ও করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়, প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সচিবদের কাছে সভার নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি