সোমবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিনে পর্যটক কম থাকার শঙ্কায় সোমবার থেকে দুটি জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানি কক্সবাজারের উখিয়ার ইনানি নৌ-বাহিনীর জেটিঘাট থেকে ছেড়ে যাওয়া এ দুটি জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছেন।
এ নৌপথে চলাচল করা এমভি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহাবুব হোসেন জানান, মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এরপরও পর্যটকদের জন্য উখিয়ার ইনানি নৌ-বাহিনীর জেটিঘাট থেকে কর্ণফুলি ও এমভি বারো আউলিয়া নামের দুটি পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। ফলে সোমবার থেকে পর্যটকবাহী এ জাহাজ দুটি ইনানি আর ছেড়ে যাবে না।
তিনি আরও বলেন, সবশেষে জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। আগের দিন এবং এরও আগে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে এদিন জাহাজ দুটি ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে ফিরে আসবে। সোমবার হতে জাহাজ আর চলাচল করবে না।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই। হয়তো ব্যবসায়ীক পলিসির কারণে ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি