৭ মে ২০২৬

সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:০৭ এএম
সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

 


বাংলাপ্রেস ডেস্ক: দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ করা না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই।


দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে তারা জানান, এর আগেও বেশ কয়েকবার এজন্য আন্দোলন করেছেন। তবে এবার দাবি আদায় করেই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।


এর আগে সকাল থেকেই দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে শিক্ষা ভবনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগানও দেন তারা। 

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি