সোমবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আগামীকাল সোমবার (৭ মার্চ) দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে চারটির মতো সমঝোতা স্মারক চুক্তি হতে পারে।
রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ইউক্রেনে জিম্মি বলে প্রচার হওয়া পাঁচ বাংলাদেশীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে বলে উল্লেখ করেন এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এখনও তারা ডিটেনশন সেন্টারেই আছে বলে জানতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুরের মরদেহ দেশটিতে নিরাপদে ফ্রিজিং করে রাখা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও বলেন, বাকি ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি