৪ মে ২০২৬

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয় হয়ে গেছি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পিএম
শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয় হয়ে গেছি’

বাংলাপ্রেস ডেস্ক:   খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ১৭ জানুয়ারি ছিল এই চিঠির জবাব দেওয়ার শেষ সময়। সে সময়ের ভেতরে তিনি সে জবাব দেননি।

দিয়েছেন তা পেরিয়ে যাওয়ার পর। গতকাল অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক। 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ইতিবাচক বলেই ধারণা পেয়েছেন। 

জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বিসিবিতে এসে নিজেই জমা দেন। 

তবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেটাও নাকি জানিয়েছেন চিঠিতে। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগ দাবি করে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি