৫ মে ২০২৬

শোকের মাস আগষ্ট উপলক্ষে ঝিনাইদহে যুবলীগের খাদ্য বিতরণ কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শোকের মাস আগষ্ট উপলক্ষে ঝিনাইদহে যুবলীগের খাদ্য বিতরণ কর্মসূচি
ঝিনাইদহ প্রতিনিধি: শোকের মাস আগস্ট উপলক্ষে ঝিনাইদহে মাসব্যাপী দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।রোববার দুপুরে শহরের এইচএসএস সড়কের জেলা যুবলীগের কার্যালয় চত্বরে ভাচুয়ালি এ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ। এসময় ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহবায়ক রাশিদুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, রাজু আহম্মেদ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ মোঃ ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের আহবায়ক কাজী জাহিদ হাসান দিপুল, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শতাধিক মানুষের মাঝে খাবার তুলে দেন নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, মাসব্যাপী শহরের চলাচলকারী ইজিবাইক, রিক্সা, ভ্যান চালক, দিনমজুরসহ দুস্থ মানুষের মাঝে জেলা যুবলীগের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি