সৈয়দপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি: সৈয়দপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বেলা দেড়টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) চত্বরে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মহসীন আলী রুবেল। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আল মিজানুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলমের উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ অধিবেশনের কারণে ঢাকায় অবস্থান করায় যোগ দিতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন সরকার ও বিআরডিবি নীলফামারীর উপপরিচালক আশরাফুল আলম।এছাড়াও বিশিষ্ট চিকিৎসক খায়রুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র জিয়াউল হক, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকারসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দসহ মান্যবর লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশকে এগিয়ে নিতে এই পল্লী উন্নয়ন বোর্ডের গোড়াপত্তন করেন। এর মাধ্যমে দেশব্যাপী সমবায় কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে প্রয়াস চালান। যা আজও ব্যাপকভাবে দেশের জন্য অবদান রেখে চলেছে। আমাদের উচিত এই কার্যক্রমকে নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনার মাধ্যমে সেক্ষেত্রে ভূমিকা রাখা। এজন্য সমিতি ভুক্ত সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি সহযোগিতা আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মহসীন আলী রুবেল বলেন, পর পর তৃতীয় মেয়াদে সৈয়দপুর বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। সমিতির সদস্যদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এজন্য সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি