সৈয়দপুরে ৫ম উপজেলা কাব ও স্কাউট ক্যাম্পুরী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রমজান আলী টুটুল ,সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর ৫ম উপজেলা কাব ও স্কাউট ক্যামপুরী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পিংয়ের আয়োজন করে উপজেলা প্রশাসন । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান ।
৫২ টি কাব ও স্কাউট দল এই ক্যাম্পিং এ অংশগ্রহণ করে । বাংলাদেশ স্কাউট সৈয়দপুর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিক সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন । সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম , সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এস এম ওবায়দুর রহমান ।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক , প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন , উপজেলা কাব লিডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদল । পরে প্রধান অতিথি ক্যামফায়ারিং উদ্বোধন শেষে কাব ও স্কাউটের তাবু পরিদর্শন করেন ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি