৭ মে ২০২৬

সৈয়দপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৈয়দপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি :সৈয়দপুরে দুদিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি " প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ৩০ থেকে ৩১ জানুয়ারি সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয। দুদিন ব্যাপী এই বিজ্ঞান মেলায় ১৬ টি স্টল স্থান পেয়েছে । অনুষ্ঠানের শেষের দিন ছিল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ ইসমাঈল ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ আজমল হোসেন উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । স্টল ভিত্তিক প্রথম হয়েছে আল ফারুক একাডেমী ,দ্বিতীয় হয়েছে লায়ন্স স্কুল ও কলেজ ,তৃতীয় হয়েছে সানফ্লাওয়ার স্কুল ও কলেজ । অনুষ্ঠানের দু দিনেই সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রামানিক ।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি