সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিস ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের প্রতিবাদ সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিস ভাঙচুর ,লুটপাট ও সাংবাদিকদের মারপিটের ঘটনায় সৈয়দপুরের সকল সাংবাদিকবৃন্দ এক প্রতিবাদ সভার মাধ্যমে তীব্র নিন্দা ও দোষীদের আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান । গত ১ মার্চ সন্ধ্যা সাতটায় সৈয়দপুর প্রেসক্লাবে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।গত ২৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 2 টায় সৈয়দপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান শুভর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী, সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিস ঘর ভাঙচুর ,মালামাল লুটপাট ,বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেয় এবং সাংবাদিকদের উপর দেশীয় অশ্র দিয়ে মারপিট করে।এতে সংগঠনের সারে তিন লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন করে।ঐ দিন রাতেই সংগঠনের সভাপতি পিকে সাইদুল বাদি হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
প্রতিবাদ সভায় এই ন্যাক্কারজনক ঘটনার বণ'না তুলে ধরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সৈয়দপুর প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওবায়দুর রহমান,সহ সভাপতি এম এ করিম মিষ্টার, নজরুল ইসলাম ,এম এ মোমেন, হীরা লাল শমা', মেহেরুন্নেছা ,মাসুদুর রহমান লেলিন, মোতালেব হোসেন হক সহ উপস্হিত সাংবাদিক বৃন্দ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি