সৈয়দপু্রের চৌমুহনী বাজারে দোকান চুরি

রমজান আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাজারের নিজাম ভ্যারাইটিজ স্টোরে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
গত ১০ অক্টোবর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিনের ছাদ ভেদ করে নগদ টাকা, বেনসন ও গোল্ডলিফ সিগারেটসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। দোকান মালিক নিজাম উদ্দিন প্রতিদিনের ন্যায় ওই রাত আনুমানিক ১টায় দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন শনিবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের টিনের ছাদ কেটে তার দোকান চুরি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে মুহুর্তের মধ্যে দোকানে ভিড় জমে।
নিজাম উদ্দিন বলেন, বাজারে ১৮ বছর ধরে নৈশপ্রহরী কমিটি রয়েছে। ওই কমিটির মাধ্যমে ৩জন নৈশপ্রহরীকে বাজার দেখাশুনার দায়িত্ব দেয়া হয়। দোকান মালিকের দাবী এ চুরির ঘটনায় নৈশপ্রহরী বাড়াইশাল পাড়ার মৃত. ইব্রাহিমের ছেলে রফিকুল, একই গ্রামের মৃত. ইদ্রিস আলীর ছেলে রফিকুল ও ভুজারীপাড়া গ্রামের ঠাকুর দাসের ছেলে জিতেন্দ্র নাথ জড়িত।
ঘটনার পর নৈশপ্রহরী কমিটি সভা করেছে। তারা চুরি যাওয়া মালামাল উদ্ধারের দায়িত্ব নেয়। কিন্তু চুরি হওয়ার ৪দিন হলেও এখনো মালামাল উদ্ধার হয়নি। নৈশপ্রহরী কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ শাহজাদা বলেন,চুরির ঘটনা নিয়ে একটি বৈঠক হয়েছে। দোকান মালিকের দাবী নৈশপ্রহরীরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। কিন্তু নৈশপ্রহরীরা এ চুরির ঘটনায় জড়িত নয় বলে তারা জানিয়েছে।
দোকানের মালামাল চুরি যাওয়ায় নিজাম উদ্দিন আর্থিক সংকটে পড়েছেন। ভরা বাজারের একটি দোকান ছাদ কেটে চুরি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি