সৈয়দপুরে যেভাবে প্রাণে বাঁচলো ৪৬ যাত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর প্রতিনিধি : পাইলটের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে বাঁচলো বাংলাদেশ বিমানের ৪৬ যাত্রী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৪৯৫ ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
শুক্রবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪৯৫ ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি অবতরণ করতে সমস্যা হয়। অবশেষে পাইলটের বুদ্ধিমত্তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানটি নিরাপদে অবতরণ করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ৬০ জন আরোহী নিয়ে একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর আসার জন্য উড্ডয়ন করে। পরে পরে হাইড্রোলিকে সমস্যা দেখা দিলে বিমানটি ফিরে আসে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি