সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫টি বসতঘর পুড়ে ভস্মীভূত

স্টাফ রিপোর্টার সৈয়দপুর (নীলফামারী) : ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনী গ্রামে ২৩ পরিবারের ৩৫টি বসতঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। সেই সাথে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, ধান, চাল সব পুড়ে গেছে।
গতকাল রবিবার (৫ মে) রাত সাড়ে ১২টার ওই অগ্নিকান্ডের ঘটনায় সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলা দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনলে ওই গ্রামের আরো ২৫ পরিবারের বসত ঘর রক্ষা পায়। ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, গ্রামের মমিনুল ইসলামের বাড়ির বৈদ্যুতিক মিটারের সর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।
সোমবার (৬ মে) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. গোলাম কিবরিয়া, ঘটনাস্থল পরিদর্শন করে শুকনো খাবারের সঙ্গে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল ও নগদ ৩ হাজার করে অর্থ প্রদান করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি