সৈয়দপুরে ভুয়া চিকিৎসক আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ এক ভুয়া চিকিৎসককে আটক করেছে।
সোমবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে হাতিখানা এলাকায় তাকে আটক করে। আটক ভুয়া চিকিৎসক হাতিখানা এলাকার আব্দুল হান্নানের ছেলে মাসুদ রানা (৪০)। থানা সূত্রে জানা যায়, আটক ওই চিকিৎসক পাবনার একটি ঔষধের দোকানে সেলসম্যান হিসাবে চাকুরী করত।
পরে সে এমবিবিএস চিকিৎসকের সিল ও প্যাড জাল করে নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবী করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে পাবনা থানায় অভিযোগ দায়ের হলে সে আত্ম গোপন করে। পরবর্তীতে সে সৈয়দপুরে পালিয়ে আসে।
সৈয়দপুর থানার এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হাতিখানা এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি