৬ মে ২০২৬

সৈয়দপুরে ভারত ফেরত এক পরিবারে তিনজনের করোনা শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে ভারত ফেরত এক পরিবারে তিনজনের করোনা শনাক্ত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে (নীলফামারী) ভারত থেকে ফেরা একটি পরিবারের তিন সদস্যের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ায় তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে। সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে লাল নিশান ও লকডাউন বোর্ড স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার গণমাধ্যমকে বলেন, ‌‌‌পুরাতন বাবুপাড়ার মো. আবু রায়হান (৩০) নামে এক ব্যক্তি মার্চ মাসে চিকিৎসার জন্য ভারতে যান। এরপর ২৩ এপ্রিল দেশে ফিরে ঢাকায় অবস্থান করছিলেন। অসুস্থবোধ করলে গত ২৭ এপ্রিল তার করোনা পরীক্ষায় রেজাল্ট ‌‌‌পজিটিভ আসে। এরপর তার স্ত্রী এবং সন্তানেরও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। কিন্তু তারা ঢাকায় আইসোলেশন সময় অতিক্রম না করেই চলে আসেন পুরাতন বাবুপাড়ার বাড়িতে। এ কারণে পরিবারটিকে আগামী ১৯ মে পর্যন্ত হোম আইসোলেশনের পরামর্শ দিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারটি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছে কি-না, তা নিয়ে এলাকার সবাই আতংঙ্কগ্রস্ত। তবে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসহ সকল সহযোগিতা করা হবে। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, যেহেতু ওই ব্যক্তি ভারত থেকে এসেছেন, সেহেতু বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি