৬ মে ২০২৬

সৈয়দপুরে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত-১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত-১

এম আর আলী, টুটুল, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়ার একটি ভেড়ার খামারে নজরুল ইসলাম (৬৫) ও স্ত্রী সালমা বেগম (৫৫) কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রাজ্জাক নামের অপর এক নৈশ্য প্রহরীকে মুর্মুষ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৬ জানুয়ারী (শনিবার দিবাগতরাত) ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হন নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।

স্থানীয়রা জানান, সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার সবুজ সংঘ মাঠ সংলগ্ন নিবাসী ও পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম গত ২ বছর হয় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়ায় জমি ক্রয় করে ভেড়ার খামার তৈরি করেন। খামার করার পর থেকে তারা স্বামী স্ত্রীসহ রাজ্জাক নামের এক নৈশ্য প্রহরী সেখানে অবস্থান করতেন। ঘটনার দিন তারা সেখানে থাকা অবস্থায় কে বা কারা ভোর রাতে ধারালো অস্ত্র দাড়া সর্ব শরীরে কুপিয়ে জখম করার পর পায়ের রগ ও গলা কেটে হত্যা করে। সকাল ৬টায় খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরীকে অবগত করা হয়। তিনি ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা পেয়ে মূর্মূষ অবস্থায় রাজ্জাক নামের নৈশ্য প্রহরীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, জোড়া খুন হওয়া লাশের সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট পেলেই খুনের ঘটনার সব ক্লু খুজে পাওয়া যাবে। হত্যাকারী যেই হউক না কেন তদন্ত স্বাপেক্ষে তাদের আটক করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি