সৈয়দপুরে স্ত্রীর মর্যাদার দাবীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রমজান আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর মর্যাদার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নববধু নেহা আক্তার সুমি। তার স্বামী ডিএমপির পুলিশ সদস্য আজমাইন হোসেনের বিরুদ্ধে। সৈয়দপুর শহরের পৌর ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিহা সুলতানার বাড়িতে শনিবার রাত সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলন করে।
সম্মেলনে লিখিত বক্তব্যে নেহা বলেন, আমি ভ্যান চালকের মেয়ে। এ সব জানার পরও স্কুল জীবন থেকে প্রেমের সর্ম্পকের মাধ্যমে ২০১৮ সালের ১২ জুন বিয়ে করে তার কর্মস্থল এলাকা ঢাকাসহ তার আত্নীয়ের বাড়িতে ১ বছর দাম্পত্য জীবন কাটাই। গরিবের মেয়ে বলে তার পরিবার তাকে ২য় বিয়ে করায়। বর্তমানে বাবার বাড়িতে ৬ মাস ধরে অবস্থান করছি। কেউ খবর নেয়না। এ অবস্থায় আমার অধিকারের কোন নিশ্চয়তা পাচ্ছিনা। তাই সংশ্লিষ্ট উর্ধ্বত্বনদের কাছে ন্যায় বিচার দাবি করেন এ নববধু।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর সাবিহা সুলতানা, নেহার পিতা-মাতাসহ সৈয়দপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে আজমাইনের বোন সৈয়দপুর রেলওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্য ঝরনার বাসায় দুই পরিবারের একটি বৈঠক হয়। বৈঠকে আজমাইনের পরিবারের লোকজন নেহার পরিবারের কাছে যৌতুক বাবদ ৮ লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল দাবী করে। এতে ৩ মাস সময় বেধে দেওয়া হয়। নেহার পিতা গরীব হওয়ায় দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় নেহার উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতো আজমাইন। আজমাইন বর্তমানে ঢাকা পুলিশ লাইনে কর্মরত আছেন। তার বাড়ী পার্বতীপুর দূর্গাপুর এলাকায়। তার পিতার নাম ইয়াছিন আলী।
এর সূত্র ধরে ৪ জানুয়ারী দুপুরে আজমাইন নেহার বাড়ীতে আসলে নেহার পরিবারের লোকজন ওই পুলিশ সদস্যকে নেহার ব্যাপারে জিজ্ঞাসা করলে আজমাইন নিজের ডেভিট কার্ড নেহাকে দিয়ে টাকা তুলার কথা বলে কৌশলে ঘর থেকে ওয়াল টপকিয়ে পালিয়ে যায় তার বোন ঝরণার বাসায় পুলিশ লাইনে। পরে নেহার ভাইসহ মহিলা কাউন্সিলর ঝরনার বাসায় গিয়ে আজমাইনকে ডাকতে বললে পুলিশ সদস্য ঝরনা জুতা খুলে নেহাকে এলোপাথাড়ি মারডাং শুরু করে।
এসময় মহিলা কাউন্সিলর সাবিয়া সুলাতানা নেহাকে বাচাতে এগিয়ে গেলে তাকেও জুতা পেটা করা হয়। এ নিয়ে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশ সদস্য ঝরনার সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলার সময় নেই বলে ফোন কেটে দেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি