৭ মে ২০২৬

সৈয়দপুরে সরকারী নিষেধ মানছেনা ব্র্যাকসহ এনজিওগুলো চলছে কিস্তি আদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে সরকারী নিষেধ মানছেনা ব্র্যাকসহ এনজিওগুলো চলছে কিস্তি আদায়

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থ তথা ক্ষদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলো সরকারী নিষেধাজ্ঞা মানছেনা। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কড়াল থাবায় নিমজ্জিত। প্রশাসন এই মহামারি থেকে রক্ষা করতে বিভিন্ন সচেতনতা সৃষ্টি এবং অভুক্তদের ত্রাণ পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মত,আমাদের দেশেও দিনে দিনে করোনার ভয়াবহতা বৃদ্ধ পাচ্ছে। সরকার অসহায় কর্মহীন জনগণকে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহযোগীতা দিচ্ছে। কিন্তু কিছু কিছু,এনজিও সরকারের নিষেধ থাকা সত্বেও তাদের ঋণ কার্র্যক্রমের অন্যতম অনুসঙ্গ কিস্তি আদায় অব্যাহত রেখেছে। ফলে কর্র্মহীন ঋন গ্রহিতারা কিস্তি পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন। গত বৃহস্পতিবারও সৈয়দপুরে ব্র্যাক সহ কয়েকটি এনজিও’র কর্র্মীরা ঋণের কিস্তি তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এমনকি আজ শনিবারও তারা মোবাইল ফোনে কিস্তির জন্য গ্রাহকদের কাছে কিস্তি পরিশোধের জন্য চাপ দিয়েছেন। ফলে কর্মহীন মানুষগুলো কিস্তি দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঋণ গ্রহীতা জানায়, সৈয়দপুর ব্র্র্যক অফিসের সুপারভাইজার সাইফুল ইসলাম আমাদের মোবাইল ফোনে কল দিয়ে ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। আমরা তাকে জানাই, এই সময় হাতে টাকা নাই। ঠিকমত খেতে পারছিনা। এখন আপাতত কিস্তি দিতে পারবোনা। কিন্তু সাইফুল কোন কথাই শোনে না। তার একটাই কথা নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধ করতে হবে।

এ ব্যাপারে সৈয়দপুর ব্র্যাক অফিসের সুপারভাইজার সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি সদস্যদের ফোন করে করোনা বিষয়ে সচেতন করেছি এবং বলেছি কেউ যদি কিস্তি দিতে চান তাহলে দিতে পারেন। ব্র্যাকের শাখা ম্যানেজার মনোজিৎ কুমার মুঠোফোনে জানান, রিপোর্টের প্রয়োজন নাই। অফিস বন্ধ, একাউন্টও তো বন্ধ। যারা টাকা রিসিভ করবেন তারা তো টাকা জমা নিবেন না। আচ্ছা বিষয়টা আমি দেখছি। এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, অফিস বন্ধ, টাকা জমা নেবে কোথায়? এই সময় টাকার চাপ দেওয়ার কথা না। আমি এইমাত্র বিষয়টি জানলাম। যদি গ্রাহকদের নাম বলেন তাদের সাথে কথা বলে দেখি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি