৬ মে ২০২৬

সৈয়দপুরে সড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে সড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকার সড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

২০ জানুয়ারী (রবিবার) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা মোড়ে এ মানববন্ধন পালন করে। এসময় ব্যবসায়ীরা ক্ষতিপূরণের জন্য বিভিন্ন দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও প্রখ্যাত চিকিৎসক ডা. আবুল হাসান বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, এরশাদ হোসেন, রশিদুল ইসলাম, রুহুল ইসলাম, তসলিম প্রমুখ।

ব্যবসায়ীরা জানান, সৈয়দপুরের ওয়াপদা মোড় থেকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়ক প্রসস্তকরণের জন্য সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে জমি অধিগ্রহণসহ অবকাঠামো, গাছ, দোকানপাট, বিভিন্ন স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। ইতিপূর্বে এ জন্য জেলা প্রশাসকের এল এ শাখার উদ্যোগে সার্ভে কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বলা হয় দোকানের জায়গা ও অবকাঠামোর ক্ষতিপূরণ দেয়া হবে এবং এ টাকা থেকে দোকান বা জায়গার মালিক ও ব্যবসায়ীরাও ক্ষতিপূরণ পাবেন। সে অনুযায়ী জায়গা ও দোকান মালিকগণ ক্ষতিপূরণ বাবদ টাকা উত্তোলন করেছেন। কিন্তু ব্যবসায়ীরা বা দোকানদাররা তাদের দোকানের ডেকেরেশন বা মালামালের ক্ষতিসহ রাস্তা সংস্কার কাজ চলাকালের প্রায় ৩ হতে ৪ মাস পর্যন্ত ব্যবসা বন্ধ থাকার কোন প্রকার ক্ষতিপূরণ পায়নি। অথচ তারাই মূলত: এ কাজে প্রকৃত ক্ষতিগ্রস্থ।

এদিকে জমির বা দোকানের মালিকেরা তাদের প্রাপ্ত ক্ষতিপূরণ থেকে দোকানদার ও ব্যবসায়ীদের কোন অংশ ক্ষতিপূরণ বাবদ দিচ্ছেন না। এতে প্রায় ৩ হাজার ক্ষুদ্র দোকানদার ও ব্যবসায়ী চরম দূর্দশায় পড়েছেন। একদিকে তাদের ব্যবসা বন্ধ হয়েছে, দোকানের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে তারা কোন প্রকার ক্ষতিপূরন না পেয়ে কর্মহীন অবস্থায় মানবেতন জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। তাই তারা বেকারত্ব থেকে মুক্তির জন্য ব্যবসায়ীদের নিজস্ব ডেকোরেশন ভাঙ্গার, দৈনিক আয় বন্ধ হয়ে যাওয়ার ক্ষতিপূরণের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করছে।

এসময় তারা আরও দাবি করেন যে, সার্ভেয়ার গোপনে অনেক জমির মালিকদের কাছ থেকে ঘুষ নিয়ে টিনসেট দোকানকে সেমি পাকা দেখিয়েছে, আবার যারা টাকা দেয়নি তাদের সেমি পাকা দোকানকে টিনসেট দেখিয়েছে। একইভাবে ভাড়াটিয়া ব্যবসায়ীদের নাম লিপিবদ্ধও করা হয়নি। এ বিষয় পূণ:তদন্ত পূর্বক প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি