৮ মে ২০২৬

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০

এমআর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নতুনহাট নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক ও অটোরিক্সার শিশু-মহিলাসহ ১১ যাত্রী আহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস‌্যরা আহতের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

এদের মধ্যে গুরুতর আহত নীলফামারী সদরের কাছারী বাজারের জামিনা বালা(৫০), ওয়াপদা গেটের নুর ইসলাম (৪৮), সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার আলাল হোসেন (৪৭) ও উত্তর সোনাখুলীর আতিয়ার রহমানকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৯টার দিকে মারা যায় অটোরিক্সার যাত্রী আলাল হোসেন।

এ ছাড়া সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন বোতলাগাড়ীর সাইদুল ইসলাম (৩৮), ঢেলাপীরের নাসিম (৪০), কয়া মিস্ত্রিপাড়ার আসাদুল হক (৪৫), কুন্দল পূর্বপাড়ার অপু আহমেদ (২২), উত্তরা আবাসনের শিশু পরশ (২), শামীম আহমেদ (৪০) এবং ওয়াপদা গেটের আবুল কালাম আজাদ (৩৫)। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দূর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান, ইজিবাইক ও অটোরিক্সাটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি