৮ মে ২০২৬

সৈয়দপুরে সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রমজান আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সিআইডির প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট দাবী করে সংবাদ সম্মেলন করেছে উত্তরা আবাসনবাসী। গতকাল রবিবার দুপুরে ঢেলাপীরহাট সংলগ্ন উত্তরা আবাসন প্রকল্পের প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভুক্তভোগী মোঃ মুন্নার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মোছাঃ শাবানা বেগম।

সংবাদ সম্মেলনে বলা হয়, মুন্নার প্রতিবেশী মোঃ আনোয়ার হোসেন ও তার ছেলে মোঃ হৃদয় এবং আব্দুর রহিম মহল্লায় প্রতিনিয়ত বিশৃঙ্খলার সৃষ্টি করে আসছে। তারা পূর্ব শত্রুতার জের ধরে গত ০৩/০৩/২০১৯ সন্ধ্যায় মুন্নার ঘরে অগ্নি সংযোগ ঘটায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওইসময় অভিযুক্তদের আটক করে। কিন্তু রাতে থানা থেকে আটককৃতদের ছেড়ে দিলে এর প্রতিবাদে পরদিন সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক অবরোধ করে আবাসনবাসী। এ ঘটনার ক্রোধ থেকে আনোয়ার হোসেন গং মুন্নাসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্ত ভার দেয়া হয় সিআইডির সহকারী পুলিশ সুপার রমজান হোসেনকে।

সম্মেলনে অভিযোগ করা হয় সিআইডি কর্মকর্তা বিবাদীপক্ষের সাথে কোন কথাবার্তা না বলেই বাদীর পক্ষে রিপোর্ট দাখিল করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে সম্মেলনে দাবী করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সংবাদকর্মীগণ, ভুক্তভোগী আমিনুল, মুন্না, শাবানা, ডা. ইকবালসহ উত্তরা আবাসনবাসী অংশ নেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি