সৈয়দপুরে শেখ ইসমত জাহান স্কুলের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর শেখ ইসমত জাহান স্কুলের প্রাথমিক সমাপনী পরীক্ষার বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। প্রথমে দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে প্রবেশ পত্র ও উপকরণ বিতরণ করা হয়। একই দিনে প্লে থেকে চতুর্থ শ্রেনি পর্যন্ত বর্ষ শেষে ক্লাশ সমাপ্তির ক্লাশ পাটির আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ অনুষ্ঠান ঘিরে শেখ ইসমত জাহান স্কুল প্রাঙ্গন ছিল ছোট শোনামনিদের কলকাকলি ঘেরা উৎসব মুখর পরিবেশ। এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মীর সমসের আলী, অধ্যক্ষ মীর সানোয়ার আলী, উপাধক্ষ্য কোহিনুর আক্তার লীপি ও স্কুলের শিক্ষক/শিক্ষিকা বৃন্দসহ অভিভাবকবৃন্দ।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি