সৈয়দপুরে সাংবাদিকদের সাথে প্ল্যান ইন্টারন্যাশনাল এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের নিয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাস্তবায়িত শো প্রকল্প এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ল্যাম্ব এ সভার আয়োজন করে। ১৫ নভেম্বর সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। স্বাগত বক্তবের মাধ্যমে শুরুতে ‘শো’ প্রকল্প সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কমিউনিকেশনস স্পেশালিষ্ট বিপ্লবী রানী দে রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ল্যাম্ব এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর শো প্রজেক্টের জুলিয়া আখতার চৌধুরী ও কেয়া রানী রায়। উপস্থাপনায় বলা হয় ‘শো’ প্রকল্প নীলফামারী জেলার মোট ৫৯ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করছে। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ২ জন করে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ সিএসবিএ রয়েছেন যারা ২৪/৭ দিন এই স্বাস্থ্য কেন্দ্রে অবস্থান করে নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য কাজ করছে। এছাড়াও গ্রাম পর্যায়ে নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করার জন্য প্রতি ৭০০ থেকে ৮০০ পরিবারের জন্য ১ জন করে স্বাস্থ্য কর্মী রয়েছে।
উল্লেখিত স্বাস্থ্য কেন্দ্র থেকে জুলাই ২০১৬ থেকে সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত মোট ৯,২২৯টি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে, ১,০৭,৪৩৩ জন গর্ভবর্তী মা প্রসব পূর্ববর্তী, ১৬,৬১৯ জন মা প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা গ্রহন করেছেন এবং ৩,৩৬৫ জন গর্ভবর্তী মাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেলা সদরও রংপুর মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নীলফামারী জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গ্রামের দরিদ্র গর্ভবর্তী মায়েরা বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা পাচ্ছে। সৈয়দপুর উপজেলার ৪৯৫টি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে, ৩,৫৮৯ জন গর্ভবর্তী মা প্রসব পূর্ববর্তী ৭৬৩ জন মা প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা গ্রহন করেছেন এবং ২৫৭ জন গর্ভবর্তী মাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেলা সদর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অবহিতকরণ সভায় সৈয়দপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের নিয়ে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নের উত্তর দেন প্রকল্পের কর্মকর্তারা। সভায় উপস্থিত ছিলেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ল্যাম্পের ‘শো’ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। ২০১৬ সাল থেকে শো প্রকল্প সৈয়দপুর উপজেলায় মা ও শিশু মৃত্যু রোধে কাজ করে আসছে।
বাংলাপ্রেস/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি