৫ মে ২০২৬

সৈয়দপুরে সাংবাদিক সংগঠনের মাদক, জঙ্গী বিরোধী সভা ও কম্বল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে সাংবাদিক সংগঠনের মাদক, জঙ্গী বিরোধী সভা ও কম্বল বিতরণ

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক সংগঠন মিডিয়া কর্ণারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, জঙ্গী বিরোধী সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২ ফেব্রুয়ারী দুপুরে মিডিয়া কর্ণারের কার্যালয়ের সামনে কামারপুকুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পরিষদ সদস্য শামীম চৌধুরী, সৈয়দপুর থানা অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত খান, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ করিম মিষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলাম মিঠু, দৈনিক মানববার্তার বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন, সাংবাদিক মামুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মিডিয়া কর্ণারের ব্যুারো চীফ জয়নাল আবেদীন হিরো। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শাহজাহান আলী। সভায় স্থানীয় সাংবাদিকরা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দুই শতাধিক শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উল্লেখ যে, ২০১১ সালে মিডিয়া কর্ণার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর অসহায় ও দুস্থদের মাঝে ২/৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়। এছাড়া মিডিয়া কর্ণার বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, জঙ্গী বিরোধী সচেতনাতামূলক কর্মকান্ড করে আসছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি