৯ আগস্ট ২০২৬

সৈয়দপুরে র‌্যাবের ভ্র্যাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে র‌্যাবের ভ্র্যাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে র‌্যাবের ভ্র্যাম্যমান আদালত ৩ প্রতিষ্ঠানের ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ২২ মে বিকেলে র‌্যাব -১৩ এর নির্বাহী ম্যাজিস্টেট আনিছুর রহমান এ আদালত পরিচালনা করেন।

এসময় র‌্যাবের সিও মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম, মেজর নামজুল হুদা সিপিসি-২ নীলফামারী, মেজর আরমিন রাব্বী, এএসপি গোলাম মোর্তজা, র‌্যাব সদস্যবৃন্দ, স্বাস্থ্য ও স্যানেটারী পরিদর্শক আলতাফ হোসেন এবং অহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই ও খাদ্যদ্রব্য তৈরি করায় পৌরসভা রোডের ডায়মন্ড ফুডের ২ লাখ টাকা, মজা লাচ্ছা (নাজ ফুড প্রোডাক্টসের) ২ লাখ টাকা ও তুলশীরাম মোড়ের আশা বেকারীর ৫০ হাজার সহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডায়মন্ড ফুট প্রোডাক্টের ও নাজ ফুড প্রোডাক্টসের ৩টি প্রতিষ্ঠানকে সর্তক করেন ভ্র্যাম্যমান আদালত। এ ব্যাপারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আনিছুর রহমান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি