
এম আর আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরে দুলাল হোসেন মন্ডল (৩৫) নামে এক রিক্সাচালকের গলাটাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের নতুন বাবুপাড়াস্থ সানাউলাহ বসুনিয়া সড়ক থেকে ওই রিক্সাচালকের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত দুলাল হোসেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবিগঞ্জ ডাঙ্গারহাটের মকবুল হোসেন মন্ডলের
পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলাল নিয়মিত সৈয়দপুর শহরে রাতে রিক্সা চালাতো। ঘটনার দিন উলেখিত এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশককে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুর রহিম জানান, মরদেহের গলায় ও নাভীর নীচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে রিক্সা, মোবাইল ফোন,
টাকা পড়ে রয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তদন্ত চলছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উঘাটন করতে সক্ষম হবো। অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান ও সৈয়দপুর সার্কেল সারোআর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনের রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশ কাজ করছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]