২২ জুন ২০২৬

সৈয়দপুরে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে ২ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে ২ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

এম আর আলী টুটুল, সৈয়দপুর প্রতিনিধি : দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কোভিড-১৯ এ উপলক্ষ্যে গৃহিত ‘জরুরী সাড়া প্রদান’ কর্মসূচীর আওতায় পৌরসভার ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৩ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় পৌরসভা চত্বর ও পৌর কমিউনিটি সেন্টারের সামনে পৃথক পৃথক ৩টি বুথ করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সহায়তার অর্থ বিতরণ করা হয়। সৈয়দপুর পৌরসভার সহায়তায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার পরিমল কুমার সরকার, ব্র্যাকের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা, পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাধারণ সম্পাদক এম এ করিম মিষ্টার, সাপ্তাহিক নীলফামারী চিত্র সম্পাদক আলহাজ্ব মকসুদ আলম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর বিভাগীয় অফিসার (অবকাঠামো উন্নয়ন) মোঃ হাফিজুর রহমান, কমিউনিটি আর্কিটেক্ট রাশেদুল হাসান, নীলফামারী জেলা প্রতিনিধি লাইলুন নাহার, সৈয়দপুর অফিসের প্রোগ্রাম অর্গানাইজার আনোয়ার হোসেন, আঃ মজিদ ও কমিউনিটি অর্গানাইজার সখিনা আক্তারসহ পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সংবাদকর্মীবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা জানান, ব্র্যাকের উদ্যোগে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর “জরুরী সাড়া প্রদান” নামে একটি প্রকল্প শুরু হয়েছে। এর আওতায় অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রানের খাদ্র ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে সৈয়দপুরের হতদরিদ্র ৫ হাজার পরিবারকে আপদকালীন সহায়তা প্রদান করা হবে। এর প্রথম পর্ব হিসেবে আজ ২ হাজার পরিবারকে এক হাজার পাঁচ শত টাকা করে দেওয়া হচ্ছে। আগামীতে বাকি পরিবারগুলোকে দেওয়া হবে।

এছাড়া সৈয়দপুর পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ১৫ ড্রাম ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। সে সাথে ২০ হাজার সাবান, ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে পৌর এলাকায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি