৬ মে ২০২৬

সৈয়দপুরে পৌর মেয়র আমজাদের কবরে প্রকৌশলী রোজিনার শ্রদ্ধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে পৌর মেয়র আমজাদের কবরে প্রকৌশলী রোজিনার শ্রদ্ধা
রমজান আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক এমপি ও সৈয়দপুরের জনপ্রিয় পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ভজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা এলজিইডি সদর দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোজিনা বেগম (রোজী)। গত ১৬ জানুয়ারি প্রয়াত আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রকৌশলী রোজী। তিনি তার শোক সন্তত পরিবারের প্রতি সমবেদনাও জানান। গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বারবার নির্বাচিত পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ভজে। তার মৃত্যুর খবর মুহুর্তেই শহরজুড়ে ছড়িয়ে পড়লে সৈয়দপুরে শোকের ছায়া নেমে আসে। এই রাতেই চিকলী থেকে তার গ্রামের বাড়ী পর্যন্ত হাজার হাজার জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকে তাকে একঞ্জর দেখার জন্য। লাশবাহী এ্যাম্বুলেন্সে প্রিয় নেতার মরদেহ দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। সৈয়দপুরের কিংবদন্তী এই নেতাকে দাফন করার কয়েক দিন ধরে চলে শ্রদ্ধা নিবেদন। গত ১৬ই জানুয়ারি ঢাকা থেকে ছুটে আসেন এলজিইডি বঙ্গবন্ধু পরিষদ, কেনিক এর সাংগঠনিক সম্পাদক -১, ঢাকা জেনিক, আইডিইবি ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স্ এসোসিয়েশন এর মহিলা ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক, সদস্য লায়ন্স ক্লাব ও ঢাকা এলজিইডি সদর দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোজিনা বেগম (রোজী)। এ সময় রোজী বলেন ভজে মামার কাছে আমি চির খৃণী। তিনি আমার একজন অভিভাবক ছিলেন। আমি এখন অভিভাবকহীন হয়ে গেলাম। বঙ্গবন্ধু জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ জর্জিসসহ নেতৃবৃন্দরা পৌর মেয়রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিকে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার মৃত্যুর কারণে পৌরসভা নির্বাচন স্থগিত রা হয়েছে। খুব শিগগিরই নতুন করে পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলে সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানিয়েছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি