সৈয়দপুরে ওভারব্রীজ থেকে পড়ে স্কুল ছাত্রী গুরুত্বর আহত
এম আল আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে ষ্টেশনের ঝুঁকিপূর্ণ ব্রীজ থেকে পড়ে সানফ্লাওয়ার স্কুলের এক ছাত্রী গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্মরত ডাক্তার।
বৃহস্পতিবার সকাল ১১টায় কয়ানিজপাড়া এলাকার লেবু মিয়ার মেয়ে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী লোপা (১৪) স্টেশনের ঝুঁকিপূর্ণ ওভারব্রীজ থেকে পড়ে যায়। এবং তাকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। ১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, লোপার বাম পা ভেঙ্গে যায়। এখানে যথারথ চিকিৎসা না থাকার কারণে তাকে রংপুরে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে ধুমজালের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্নহত্যার চেস্টা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এমন প্রশ্ন অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি