
রমজান আলী টুটুল ,সৈয়দপুর (নীলফামারী) জেলা প্রতিনিধি : বুধবার (১৭ নভেম্বর) ঢাকা থেকে সৈয়দপুরের উদ্যেশ্যে ছেড়ে আসা বিমানটি সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।
বিস্বস্ত সূত্র জানায়, বিমানটি রানওয়েতে অবতরন করলে সামনের নোচ হুইল বাঁকা হয়ে যায়। এত যাত্রীদের কোন ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদে নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির ওই ত্র“টির মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ।
ওই বিমানের যাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, অবতরণের পর বিমানটির চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোন ক্ষতি হয়নি।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, বর্তমানে বিমানটি রানওয়েতে আছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। এটি একটি সাময়িক ট্রুটি, সমস্যা সমাধানের কাজ চলছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]