৬ মে ২০২৬

সৈয়দপুরে অবৈধ ইটভাটায় ৩৯ লাখ টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে অবৈধ ইটভাটায় ৩৯ লাখ টাকা জরিমানা

এম.আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: হাইকোর্টের নিদের্শে শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান।

বুধবার ১০ ফেব্রুয়ারী এ উচ্ছেদ অভিযানে নীলফামারীর সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের গুড়িয়ে দেওয়া হয়েছে ৭টি অবৈধ ইটভাটার আংশিক। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন (২০১৩সংশোধিত ২০১৯) এর ০৫, ০৮ (০৩) ধারায় মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণে ৭টি ইট ভাটা থেকে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইটভাটা গুলো হলো সেলিনা বেগমের মালিকানাধীন মেসার্স এমবিসি ব্রিক্স, জোবায়দুল ইসলামের মেসার্স ডিবিএল ব্রিক্স, আব্দুর রাজ্জাকের মেসার্স এমএইচই ব্রিক্স, মো: নুরুদ্দিন মেসার্স সিএন ব্রিক্স, জিকরুল হকের মেসার্স এমজেডএইচ ব্রিক্স, মোজাম্মেল হকের মেসার্স থ্রি স্টার ব্রিক্স ও আব্দুল মজিদ এর মেসার্স এবি ব্রিক্স। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজিনা আক্তার ও রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলমের নেতৃত্বে।

অভিযানে অংশ নেয় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ। পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজিনা আক্তার বলেন, ২০১৩ সাল থেকে নীলফামারী জেলায় ৬০টি ইটভাটার মধ্যে ৭টি ইটভাটা সনাতন পদ্ধতিতে চলছে। যা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করেছে। এসব ভাটা আংশিক গুড়িয়ে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে নিজেরাই তা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে। আদালতের নির্দেশনানুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান পরিচালনা করা হবে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি