৮ মে ২০২৬

সৈয়দপুরে মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টা

রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত মুক্তিযোদ্ধাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ সন্ধ্যায় শহরের কয়াগোলাহাট দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, কয়োগোলাহাট হাজী মনির সড়ক দক্ষিন ডাঙ্গাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী ভান্ডারি বাসার সামনে চলাচলের রাস্তা বন্ধ করে ইট বালু দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করে একই এলাকার মৃত. ভোলার ছেলে আরিফ (২৫), হাবিব (২৩) ও আব্দুল আজিজ (২০)।

এ সময় মুক্তিযোদ্ধা ইব্রাহিম এর কারণ জানতে চাইলে ভোলার স্ত্রী আঞ্জুয়ারা মুক্তিযোদ্ধার মাথার চুল ধরে টানা হেচড়া করে আর তার তিন ছেলে মুক্তিযোদ্ধাকে পিটাতে থাকে। এক পর্যায়ে ওই তিন ছেলে মুক্তিযোদ্ধার গলা টিপে ধরে হত্যার চেষ্টা করে। আশে পাশের ও বাড়ির লোকজন এগিয়ে এসে মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাস্তা বন্ধের কাজ বন্ধ করে দেয়। কিছুদিন আগে উল্লেখিত ব্যক্তিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সৈয়দপুরে মুক্তিযোদ্ধাকে পিটানোর ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে তাদের সাক্ষাৎ না হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি