সৈয়দপুরে মুক্তিযোদ্ধা পূর্ণ যাচাই বাছাই অনুষ্ঠিত
এমআর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে মুক্তিযোদ্ধা ‘ক’ তালিকাভুক্ত প্রার্থীদের পূর্ণ যাচাই বাছাই উপলক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত করেন মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা পূর্ণ যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব এসএম গোলাম কিবরিয়া।
১৬জন মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর মুক্তিযোদ্ধার কমান্ডের সকল বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উপস্থিতিতে এই যাচাই বাছাই সভা অনুষ্ঠিত হয়। আবেদনকারীরা হলেন, আব্দুল হাকিম, সোহরাব আলী, রোস্তম আলী, সেকেন্দার আলী, রোস্তম আলী, নজরুল ইসলাম, আমিনুল হক, আব্দুর রউফ, আব্দুর রহিম, আতাউর রহমান ময়না, নুরুল আলম, মাহাতাব উদ্দীন, এনামুল হক চৌধুরি,মোফাজ্জল হোসেন সরকার, মোস্তাফিজুর রহমান ও হানিফ বক্স। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানরা এই সভায় উপস্থিত থাকায় সভাটি ছিল গুরুত্বপুর্ণ ও ভাবগম্ভির। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক আবেদন কারীর কাগজপত্র ও উপস্থিত সহযোদ্ধাদের মুখ থেকে রনাঙ্গনের বর্ণনা শোনেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি