৮ মে ২০২৬

সৈয়দপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর উপজেলার ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অনুষ্ঠিত আওয়ামীলীগ কাউন্সিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। গতকাল শনিবার ওই ইউনিয়নের পরিষদ চত্বরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট সামসুর রহমান, ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৌরভ আলী, বজলার রশীদ ওরফে বুলবুল চৌধুরী ও পুলিন চন্দ্র দাস। বক্তারা বলেন, গত ২৮ আগস্ট উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে আওয়ামীলীগ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কাউন্সিল সম্পূর্ণ করার কথা থাকলেও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ওই ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও নজরুল ইসলাম নজুর পক্ষে অর্থের বিনিময়ে প্রকাশ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে ভোটারদের মাঝে বাক্ধসঢ়;তর্কের সৃষ্টি হয়।

পরে ভোটাররা একজোট হয়ে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে আওয়ামীলীগ সভাপতি প্রার্থী এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে সামসুল হককে নির্বাচিত করেন। এ নির্বাচনে ভোটাররা মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও নজরুল ইসলামকে ভোট না দেয়ায় নির্বাচিত প্রার্থীসহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। বক্তারা এ মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি