
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জেরে হতাহতের ঘটনায় আহত-৩। গত ১১ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুসরাত জাহান ও মোছাঃ সাগুপ্তা ইয়াসমিন প্রাথমিক চিকিৎসা নেয় ও শাকিল আদনান টিপু গুরুতর আহত অবস্থায় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযাগ সূত্রে জানা যায়, মিস্ত্রিপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মৃত সুলতানের স্ত্রী মৃত জুলেখা খাতুনের কবলাকৃত ৬ শতক জমি রয়েছে। যার দাগ নং- সিএস ৩২৮৯, এসএ- ৩৩১৭, বিএস- ৪৫৫৫। খতিয়ান নং- সিএস- ১৭৪৩, এসএ- ২১০৫, বিএস- ২১৪৫। মৃত জুলেখা খাতুনের একমাত্র অংশিদার মেয়ে মোছাঃ মোসাররত খাতুন।
উল্লেখিত জমিতে মৌখিকভাবে বসবাস করে আসছে জুলেখার সতিনের ছেলে মোঃ শাকিল ও মোঃ কামরান। ইতিপূর্বে তাদের বাড়ী ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বারবার বলার পরও কোন কর্ণপাত করেনি। বরং জোর করেই সেখানে বসবাস করত। মোসাররত খাতুন ঐ জমিতে বাউন্ডারী ওয়ালের নির্মান কাজ করে। চাকরীসূত্রে ঢাকায় থাকা শাকিল ১১ নভেম্বর ভোরে ফিরে এসেই সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
ঐ দিন মোসাররত খাতুনসহ তার সন্তানরা সকাল ১১:৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে দেওয়াল ভাঙ্গার কারণ জানতে চাইলে তারা মারমুখি আচরণ করে ও অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। প্রতিবাদ করায় শাকিল, কামরান, সাবানা, ওয়ায়েস, নিঝুম, সোহাগ মিলে দেশি অস্ত্র দিয়ে এলোপাতারী মারডাং করে এবং পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে।
হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরলে টিপু ছাড়াতে গেলে তাকেও দেশিও অস্ত্র দিয়ে মারডাং করে মাথায় আঘাতে রক্তাক্ত হলে আশেপাশের লোকজন ছুটে আসলে শাকিলগং সরে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। গুরুতর অবস্থায় টিপুকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তিকরানো হয়। নুসরাত ও সাগুপ্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিবাদীদের নামে নারী শিশুর মামলা রয়েছে। ঢাকাতে শাকিলের নামে মামলা রয়েছে এবং সে পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি
বিরাজ করছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]