সৈয়দপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) থেকে: নীলফামারীর সৈয়দপুরে সংবাদ সম্মেলন করেছেন হেযবুত তওহীদ নীলফামারী জেলা শাখা। ১৪ জুলাই দুপুরে শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা মৃধা সড়কস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের নীলফামারী জেলা শাখার সভাপতি মো: নুর আলম সরকার।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক ইসরাফিল আলীম, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা আলম, অর্থ সম্পাদক, আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক ও নিজস্ব প্রতিনিধি দৈনিক বজ্রশক্তি ও দেশের পত্র তানভীর আলম রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা ক্রীড়া সম্পাদক ইমরান রানা। বক্তরা, গত ১৪ মার্চ ২০১৬ তারিখে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুইজন সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার ও বিচাররের দাবী জানান।
সেই সাথে হেযবুত তওহীদের নামে একটি মহল বদনাম ছড়াচ্ছে ও ষড়যন্ত্র করছে। তারাই জঙ্গীবাদকে পিষ্টপোষকতা করছে আর উল্টো হেযবুত তওহীদের নামে দোষ চাপাচ্ছে। হেযবুত তওহীদ সারাদেশে জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃস্টি করছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি