৪ মে ২০২৬

সৈয়দপুরে এফ ও এইচ এর ঈদ সামগ্রিক বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৫৭ এএম
সৈয়দপুরে এফ ও এইচ এর ঈদ সামগ্রিক বিতরণ

রমজান আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী  প্রতিনিধি:সৈয়দপুরে প্রতি বছরের মত এবারও এফওএইচ স্কুল প্রোজেক্টের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় শহরের নিয়ামতপুর সরকারপাড়াস্থ এফওএইচ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহা ফাতেহা তাকমিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’ এর চেয়ারম্যান এম এ বারি, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা জানান, আমেরিকান দাতব্য সংস্থা ‘ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ)’ কর্তৃক পরিচালিত এডুকেশন প্রোজেক্ট এর মাধ্যমে সৈয়দপুর ৫ টি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি কোচিং সেন্টার ও একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের কার্যক্রম চলমান। বিগত ১২ বছর ধরে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে।
এই প্রতিষ্ঠান সমুহের এক হাজার ২৮৭ জন  শিক্ষার্থী ও ৫৩ জন শিক্ষক কর্মচারীদের মাঝে ১১ টি আইটেমের মোট ১৮ কেজি ওজনের ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজে রয়েছে ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৩ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি গুড়ো দুধ, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আটা ও ১ কেজি লাচ্ছা সেমাই।
অনুষ্ঠানে উর্দুভাষীদের উদীয়মান যুব নেতৃত্ব মো. চাঁনসহ উর্দুভাষীদের ক্যাম্পসমুহের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠুভাবে বিতরণ কাজ শেষ হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি