৭ মে ২০২৬

সৈয়দপুরে দেহ ব্যবসার দায়ে বাসার মালিকসহ ৫ জনের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে দেহ ব্যবসার দায়ে বাসার মালিকসহ ৫ জনের কারাদন্ড

এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : দেহ ব্যবসা করার দায়ে বাসার মালিকসহ দুই তরুনী ও দুই খদ্দেরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

সোমবার (২৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এক অভিযান চালিয়ে শহরের গোলাহাট থেকে তাদেরকে আটক করে এবং পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক অভিযুক্তদের কারাদন্ড প্রদান করে। থানা সূত্র মতে, দীর্ঘ দিন থেকে গোলাহাটের মৃত আজিজুল ইসলামের পুত্র বরকাতুল ইসলাম বিপ্লব নিজের বাসায় দেহ ব্যবসা চালাতেন। সোমবার রাতে পুলিশ দেহ ব্যবসার খবর পেয়ে ওই বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে দুই খদ্দেরসহ দুই তরুনীকে আটক করে।

খদ্দের দু’জন হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর আব্দুল হামিদের পুত্র আলেফ হোসেন (৩০) ও ইনছান আলীর পুত্র সেরাজুল ইসলাম (২৮)। আটক তরুনীদ্বয় হলেন ঢাকা মীরপুরের কালু ব্যাপারীর কন্যা হোসনে আরা (১৯) ও ঢাকা বাবু বাজারের আলম হোসেনের কন্যা লাকী আকতার। উল্লেখ যে, বিপ্লবের ভাই ইঞ্জিনিয়ার মোরশেদ আরেক ভাই গোলাহাট রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল। তিনি একজন বিত্তশালী ব্যক্তি হয়েও দীর্ঘদিন ঘরে দেহব্যবসা করায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার আটকদের অপকর্মের জন্য বাসার মালিক ও দুই খদ্দেরকে ২৯ দিন এবং দুই তরুনীদের ২০ দিন করে কারাদন্ড প্রদান করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি